পণ্য হাতে পাওয়ার সময় দেখে নিন। পছন্দ না হলে ফেরত দিতে পারবেন।
সর্বশেষ হালনাগাদ: ২০ সেপ্টেম্বর, ২০২৬
আমরা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠাই। ডেলিভারি ম্যান আপনার কাছে পৌঁছানোর পর, টাকা পরিশোধের আগে আপনি প্যাকেট খুলে পণ্যটি দেখে নিতে পারবেন।
পণ্য দেখে পছন্দ না হলে বা কোনো সমস্যা থাকলে, তখনই ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিতে পারবেন। এজন্য আলাদা কোনো আবেদন বা অপেক্ষার প্রয়োজন নেই।
পণ্যের দাম দিতে হবে না — শুধু ডেলিভারি চার্জ দিতে হবে। অর্থাৎ ঢাকার ভিতরে ৳70, ঢাকার আশেপাশে ৳100 এবং ঢাকার বাইরে ৳120।
কুরিয়ার সার্ভিস পণ্যটি আমাদের কাছে পৌঁছে দেয়, তাই এই চার্জটুকু আমাদের বহন করতে হয়।
আপনার অর্ডারে যদি ডেলিভারি ফ্রি থাকে (৳2500+ অর্ডারে কার্ট থেকে অর্ডার করলে), তাহলে ফেরত দিলে আপনাকে কিছুই দিতে হবে না। অর্ডার করার সময় যে ডেলিভারি চার্জ দেখানো হয়েছিল, ফেরতের ক্ষেত্রেও সেটিই প্রযোজ্য।
সাইজ বা রং বদলাতে চাইলে এক্সচেঞ্জ করা যাবে। পণ্য ফেরত আসার পর ৪৮-৭২ ঘণ্টার মধ্যে আমরা নতুন পণ্য পাঠিয়ে দিই।
কখন জানাতে হবে: পণ্য হাতে পাওয়ার ৪৮-৭২ ঘণ্টার মধ্যে WhatsApp বা ফোনে জানালে আমরা এক্সচেঞ্জ প্রক্রিয়া শুরু করি। এটিই আমাদের সাইটে উল্লেখ করা এক্সচেঞ্জ গ্যারান্টির সময়সীমা।
পণ্যটি আমাদের কাছে ফেরত আসার পর আমরা যত দ্রুত সম্ভব নতুনটি পাঠিয়ে দিই। এক্সচেঞ্জের জন্য পণ্যটি অব্যবহৃত ও আসল প্যাকেটে থাকতে হবে। স্টকে না থাকলে আমরা ফোন করে জানাব এবং বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেব।
আমাদের পাঠানো পণ্যে ত্রুটি থাকলে বা ভুল পণ্য গেলে সম্পূর্ণ দায় আমাদের — সেক্ষেত্রে আপনাকে কোনো খরচ দিতে হবে না। WhatsApp-এ ছবি পাঠিয়ে জানালেই হবে।
যেকোনো প্রশ্ন বা সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি।
শনি-বৃহস্পতি: সকাল ১১টা - রাত ৮টা | শুক্রবার: বিকাল ৩টা থেকে